• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টিআইবি ফেলোশিপ ২০২৬: আবেদনের শেষ সময় পেছাল

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৪:০০ এ.এম.
ফাইল ছবি

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য বড় সুযোগের সময়সীমা বাড়িয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৬-এর প্রস্তাবনা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

টিআইবি থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে প্রকাশিত ও প্রচারিত সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে এ ফেলোশিপের জন্য প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।

এবার ফেলোশিপটি তিনটি আলাদা বিভাগে প্রদান করা হবে। এর মধ্যে ‘সাধারণ’ ক্যাটাগরিতে (শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণ খাতসহ অন্যান্য) মোট ৪টি ফেলোশিপ দেওয়া হবে। জ্বালানি খাতে সুশাসন বিষয়ে থাকবে ১টি ফেলোশিপ এবং বর্জ্য, পরিবেশ ও জলবায়ু সুশাসন খাতে দেওয়া হবে ৫টি ফেলোশিপ।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রত্যেক ফেলোকে এক লক্ষ টাকা (১,০০,০০০), ক্রেস্ট এবং সম্মাননাপত্র প্রদান করা হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক