• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

   ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি কলেজের সাতজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সংঘর্ষের ঘটনায় আহত নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমি আমার বন্ধুসহ টেষ্ট পরীক্ষা দিতে কলেজের দিকে আসছিলাম। স্টার কাবাব হোটেলের সামনে ঢাকা কলেজের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী রড, কাচের বোতল, স্টিলের স্কেল দিয়ে অতর্কিত আমাদের দুজনের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায়। আমার বন্ধুও আহত হয়।

সিটি কলেজ কর্তৃপক্ষের সূত্রমতে, সংঘর্ষের ঘটনায় সিটি কলেজে সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। আহত শিক্ষার্থীদের পক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে মামলার ঘোষণা দিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে আগামী রোববার দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি দুপুরে তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি ফের পরিস্থিতি উত্তপ্ত হয়।

একপর্যায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থীরা সেদিন বিকালে লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নিয়ে যায়।

পরে সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। ওই দিন প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপবৃত্তি কার্যক্রমে সরকারের নতুন নির্দেশ
উপবৃত্তি কার্যক্রমে সরকারের নতুন নির্দেশ
প্রাথমিক শিক্ষক নিয়োগে সুখবর, থাকছে যেসব শর্ত
প্রাথমিক শিক্ষক নিয়োগে সুখবর, থাকছে যেসব শর্ত
আলিম পরীক্ষা ২০২৬ রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের ১৫ নির্দেশনা
আলিম পরীক্ষা ২০২৬ রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের ১৫ নির্দেশনা