• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আলিম পরীক্ষা ২০২৬ রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের ১৫ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০১:৩৩ পি.এম.
ছবি : সংগৃহীত

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।  গতকাল শনিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিনে আলিম পরীক্ষার্থীদের জন্য ১৫টি নির্দেশাবলি দেওয়া হয়েছে।

আলিম পরীক্ষা ২ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। আলিমের ব্যবহারিক পরীক্ষা ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত চলবে।

উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে। ১৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে।

পরীক্ষার সময় ও মানবণ্টন

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। এমসিকিউ ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট এবং ২৫ নম্বরের জন্য ২৫ মিনিট সময় নির্ধারিত। সৃজনশীল/রচনামূলকের ৭০ নম্বরের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয়–সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময়।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো:

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. ৩০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয়–সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

৪. পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সৃজনশীল (সিকিউ) উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৫. পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ: সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে—সকাল ৯.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ; সকাল ১০টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ; সকাল ১০.৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.৩০ মিনিট)।

৬. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ মাদ্রাসাপ্রধানের নিকট হতে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে সংগ্রহ করবেন।

৭. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত মূল উত্তরপত্র এবং এমসিকিউ-ওএমআর (MCQ-OMR) ফরমে তার পরীক্ষার রোলনম্বর, রেজিস্ট্রশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করবে। কোনোভাবেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৮. ব্যবহারিক–সংবলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৯. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

১০. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন নিকটস্থ মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১১. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

১২. ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে সাধারণ (নন-অ্যানড্রয়েড) মুঠোফোন ব্যবহার করতে পারবেন।

১৩. তত্ত্বীয়/সৃজনশীল/বহুনির্বাচনী, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরলিপি পরীক্ষায় তার উপস্থিতির নির্ভরযোগ্য দলিল হিসেবে বিবেচিত হবে।

১৪. মুজাব্বিদ মাহির বিভাগের কিরআতে তারতিল (বিষয় কোড-২৩৪) ও কিরআতে হাদর (বিষয় কোড-২৩৫)–এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং

১৫. পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু
২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু
প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার
প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার
মাদ্রাসা ও কারিগরির ২৬২ শিক্ষক-কর্মচারী শনাক্ত
জাল সনদে চাকরি: মাদ্রাসা ও কারিগরির ২৬২ শিক্ষক-কর্মচারী শনাক্ত