আ. লীগকে ‘মাফিয়া বাহিনী’ উল্লেখ করে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া বাহিনী আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সয়ম দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সব বাহিনীকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২২ জুন) সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিভাগে আমরা দেখেছি তারা মিছিল-মিটিংয়ের মতো দুই-একটা কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এ বিবেচনায় আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সেনাসদস্য মোতায়েনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রামে ইন এইড টু সিভিল পাওয়ারে সেনা মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে যেকোনো রকমের অপতৎপরতা এড্রেস করা যায়।
ভিওডি বাংলা/আরকেএইচ/এফএ







