• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিন: শফিকুর রহমান

খুলনা প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ১১:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই বিপ্লব কোনো দল, গোষ্ঠী বা পরিবারের স্বার্থে নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যেই প্রয়োজন।

শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুশ-ইনের নামে অন্য দেশের নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি জনগণও সচেতন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তিনি বিএনপিকে ভুল সংশোধন করে জনগণের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি থাকলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে। তবে জনগণের রায় বাস্তবায়নে তারা রাজনৈতিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।

ডা. শফিকুর রহমান বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক সংগ্রাম চলবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেয়াল কেটে ১৪০০ ভরি অলঙ্কার লুট
দেয়াল কেটে ১৪০০ ভরি অলঙ্কার লুট
তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর
তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু