• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক

আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬

ঝিনাইদহ প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ০৮:১৪ পি.এম.
ফাইল ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৯ জুন) পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার রকিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই। ওই ঘটনার জেরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে বজলুর রহমান চেয়ারম্যান গ্রুপের লোকজনের সঙ্গে বিএনপি সমর্থিত মশিয়ার রহমানের (সাবেক ইউপি সদস্য) সমর্থকদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায়।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী
রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী
সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ
সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ