• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কবি আল মুজাহিদীর মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ১২:০৬ এ.এম.
নিতাই রায় চৌধুরী। ছবি-সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

শুক্রবার (১৯ জুন) এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, কবি আল মুজাহিদী ছিলেন বাংলাদেশের সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আলোকবর্তিকা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কবিতা, উপন্যাস, ছোটগল্প ও শিশুসাহিত্যে তাঁর অনবদ্য অবদান বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সাহিত্য সাধনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় 'একুশে পদক'-এ ভূষিত এই মহান সাধকের প্রয়াণ দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কালজয়ী সৃষ্টিসমূহ সাহিত্যপ্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

উল্লেখ্য, কবি আল মুজাহিদী শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৯৪০ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করা এই মহান কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক।

শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর জাতীয় প্রেস ক্লাব ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও
প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও
কবি আল মুজাহিদী মারা গেছেন
কবি আল মুজাহিদী মারা গেছেন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা