ডা. জাহেদকে হেনস্তা: ভারতীয় দূতকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়েকে ডেকে‘অসন্তোষ’ জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় ভারতীয় দূতকে তলব করা হয়েছিল।
সোমবার (১৫ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব অনুযায়ী উপস্থিত হন পবন বাঢ়ে, জানিয়েছে বাংলাদেশের ররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার দুপুরে তিনি এ কথা জানান।
এ সময় জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, রোববার (১৪ জুন) সন্ধ্যায় একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন জাহেদ উর রহমান। তবে ইমিগ্রেশন জটিলতার কারণে দিল্লিতে ঢোকেননি তিনি।
ভিওডি বাংলা/এফএ







