ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ার ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৫ জুন) দুপুরের দিকে উপজেলার মশাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী ও রেল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেসটি টাঙ্গাইলের ভূঞাপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মশাখালী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন ও বগির সংযোগকারী বাফার ভেঙে যায়। এতে মুহূর্তের মধ্যেই ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে ট্রেনটি থেমে যায় এবং পুরো রুটে রেল যোগাযোগ ব্যাহত হয়।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার ও মেরামতের জন্য রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
ভিওডি বাংলা/জা







