• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আ. লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের নমনীয় মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে। এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই।

আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়। তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই-বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

এর আগে, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে তারা ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেট বাস্তবায়ন ‘খুব কঠিন’ হবে: জামায়াত
বাজেট বাস্তবায়ন ‘খুব কঠিন’ হবে: জামায়াত
জিয়াউর রহমানের অন্যতম সৃষ্টি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’: মঈন খান
জিয়াউর রহমানের অন্যতম সৃষ্টি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’: মঈন খান
হাসপাতাল বন্ধ নয়, দোষীদের শাস্তির দাবি জামায়াত আমিরের
হাসপাতাল বন্ধ নয়, দোষীদের শাস্তির দাবি জামায়াত আমিরের