• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ট্রেন চলাচলে কড়াকড়ি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ প্রণোদনা: প্রধানমন্ত্রী শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, বৈঠকের পর সিদ্ধান্ত ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ

মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে বৃদ্ধা মা খুন

মানিকগঞ্জ প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৪:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে রেজিয়া বেগম (৯৫) নামে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেজিয়া বেগম মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের মৃত মালেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। কিছুদিন ধরে তিনি মায়ের সঙ্গে মধ্যধুসুরিয়া গ্রামের বাড়িতে বসবাস করছিলেন।

পারিবারিক সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়।

নিহতের নাতি এবং অভিযুক্তের বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেল জানান, ঘটনার পর রোকেয়া বেগম নিজেই তাকে ডেকে বলেন, তিনি তার মাকে হত্যা করেছেন এবং পুলিশ ডাকতে বলেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘরের ভেতরে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, “ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ভিওডি বাংলা/সুজন মাহমুদ/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে ব্যাংকারসহ নিহত ২
রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে ব্যাংকারসহ নিহত ২
মাদারীপুরে আলোচিত ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল গ্রেপ্তার
মাদারীপুরে আলোচিত ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল গ্রেপ্তার
মানিকগঞ্জে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস পালিত
মানিকগঞ্জে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস পালিত