• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কী আর বলবো, যেই লাউ সেই কদু : আদালতে ইনু

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ পি.এম.
আদালতে ইনু

আদালত প্রতিবেদক 

আদালতে তোলার সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কী আর বলবো, যেই লাউ সেই কদু। তিনি কোন পক্ষে জানতে চাইলে উত্তরে বলেন, আমি লাউ, কদু দুটির বিপক্ষে। 

সোমবার(১৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে এ কথা বলেন তিনি।

সকাল ১০ টা ৫৫ মিনিট ইনুসহ তিনজনকে আদালতে তোলা হয়। কাঠগড়ায় উঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন। তবে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এক পাশে চুপ করে দাঁড়িয়ে ছিলেন। পরে ১১ টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠেন। প্রথমেই আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়। তখন কাঠগড়ায় দুজন পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন। শুনানি শেষে আদালত তাদের এ মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর পুলিশ প্রহরায় আদালত থেকে নিচে নামানো হয়। 

জানা গেছে, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় গত ৬ নভেম্বর তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১৫০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
৫৮ নিহতের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ