• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাহাজবাড়িতে ৯ হত্যা

শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন

   ৬ মে ২০২৬, ১০:০২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

এদিকে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। তার জামিন চেয়ে আজ শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। আবদুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

এছাড়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ১৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় জাকারিয়া হায়দার (বামে) ও রায়হান মোর্শেদ (ডানে)।
জাকারিয়া নাকি রায়হান, কাকে বেছে নিলেন আদালত প্রতিবেদকেরা
ছবি: সংগৃহীত
নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
ছবি: সংগৃহীত
কাঠগড়ায় বিমর্ষ ইনু, হাত ধরতে নিষেধ করলেন পুলিশকে