• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জনের রিমান্ড

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পি.এম.

আদালত প্রতিবেদক 

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল ৫ আসন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ছানোয়ার হোসেনসহ ৩ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

সোমবার(১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া বাকি আসামিররা হলেন-আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও বি-বাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আবু মুসা আনসারী। 

রাষ্ট্রপক্ষের সরকারি কৌসুলি (পিপি) অর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। 

ছানোয়ার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দীকিকে পরাজিত করে ৬৭,৯৫৯ ভোটে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
৫৮ নিহতের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ