• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতারণা ও অর্থ আত্মসাৎ

এএসপির বিরুদ্ধে বিচার শুরু

আদালত প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০১:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো: সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। আগামি ১ জুলাই সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। 

আসামির বিরুদ্ধে আনা দন্ডবিধির ৪০৬/ ৪২০ ধারায় অভিযোগ পড়ে শোনালে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

বাদীনির আইনজীবী কামরুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালতে বাদীনির অপর আইনজীবী মোসলেহউদ্দীন জসীম শুনানিতে বলেন, সিআইডি-র তদন্ত ঘটনার সত্যতা উঠে এসেছে।

আসামির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে অব্যাহতি চাওয়া হয়। 

শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে এএসপির  বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন বিচারক। 

বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ২৩ নভেম্বর  সোহেলউদ্দিন প্রিন্স এর বিরুদ্ধে বাদি হয়ে আদালতে নালিশী (সিআর) মামলাটি দায়ের করেন সহকারী কর কমিশনার মোসাঃ তানজিনা সাথী।

আদালতের নির্দেশে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে 
এএসপি সোহেলউদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) । 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালে বাদীনি ও সোহেলউদ্দিন প্রিন্স ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। বাদীনিকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বাদীনি ও তার পরিবারের  সাথে সুসম্পর্কের সুবাদে বিভিন্ন সময়ে নানা অজুহাতে কাছ থেকে ২কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেয় সোহেল। পরে সে বাদীনিকে বিয়ে করেননি, টাকাও ফেরত দেয়নি। 

প্রসঙ্গত, সোহেলউদ্দিনের স্ত্রীর দায়ের করা যৌতুকের অপর একটি মামলা বিচারাধীন রয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎমন্ত্রীর মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আমির হামজা
বিদ্যুৎমন্ত্রীর মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আমির হামজা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল
রামিসা ধর্ষণ-হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
র‍্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ