• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাঙ্গাবালীতে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে অটোচালকদের বিক্ষোভ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০১:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের প্রতিবাদে অটোচালকরা অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাঙ্গাবালীর বিভিন্ন এলাকার অটোচালকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অটোচালক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালকরা। ফলে তাদের দৈনন্দিন আয়-রোজগার ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।

‎বক্তারা আরও বলেন, বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে অটোচালকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

‎এদিকে আন্দোলনকারীরা দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‎ভিওডি বাংলা/মোঃ কাওছার আহম্মেদ/আ‎

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার