গাইবান্ধায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

শহরের বাংলাবাজার এলাকা থেকে মো. লাওহে মাহফুজ ওরফে অমিত (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলি। তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ডেভিড কোম্পানি পাড়া ইউনিটের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
সেমাবার (৮ জুন) দুপুরে গাইবান্ধা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত ১০ টায় তাকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত অমিত গাইবান্ধা সদর পৌরসভার ডেভিড কোম্পানি পাড়া এলাকার মো. লিটন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশের একটি চৌকস দল শহরের ভি এইড রোডস্থ বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে অমিতকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
ভিওডি বাংলা/আরআর/আ







