• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০২:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী ছামিনা আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত সুজন।

​সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যশোরের শেখহাটি তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামী সুজনকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ছামিনা আক্তার যশোরের তরফ নওয়াপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী সুজন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শান্তিনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। ঘটনার আগের রাতেও তিনি মাদক সেবন করে বাড়ি ফেরেন। এ নিয়ে ভোরবেলা স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে ছামিনার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ছামিনা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করার পর সুজন নিজেও একইভাবে আত্মহত্যার চেষ্টা চালান।

সূত্র আরও জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই ছামিনার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, অভিযুক্ত সুজন বর্তমানে পুলিশি পাহারায় একই হাসপাতালে চিকিৎসাধীন।

​এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে চিকিৎসাধীন সুজনের ওপর হামলার চেষ্টা চালান। পরে পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুজনের বাবা ও মাকে হেফাজতে নিয়েছে।

​যশোর কোতোয়ালি থানা সূত্র জানিয়েছে, ঘটনার খবর পেয়েই পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে পাবনাকে পরিবেশবান্ধব শহর বানাতে হবে
বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে পাবনাকে পরিবেশবান্ধব শহর বানাতে হবে