• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ার আলোচিত এসপি তানভীর বরখাস্ত

   ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৯ পি.এম.
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি 

বিরোধী দলের নেতাকর্মীদের হুমকি-ধামকির সুরে বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দেওয়া কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসময় তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এস এম তানভীর আরাফাত, ডিআইজির কার্যালয়, সিলেট (সাবেক পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা) কে কুষ্টিয়া সদর থানার মামলায় গত বছরের ২৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন তাকে আমলি আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এতে আরও বলা হয়েছে, এস এম তানভীর আরাফাতকে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারা অনুযায়ী ২৬ ডিসেম্বর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

২০১৮ সালের চাকরি আইনের ৩৯-এর (২) উপধারায় বলা আছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ এমন আটক, গ্রেপ্তার অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কোনো সরকারি কর্মচারী তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে।

কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথা হত্যা মামলার প্রধান আসামি তানভীর আরাফাত এই জেলার সাবেক পুলিশ সুপার। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুজন মালিথা নিহত হন। এর আগে, সুজনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তানভীর বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ছিলেন। আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

এছাড়া ২০২০ সালের ২১ ডিসেম্বর কুষ্টিয়ায় ‘কুমারখালী নাগরিক পরিষদ’র ব্যানারে আয়োজিত এক সভায় অতিথি ছিলেন কুষ্টিয়ার তৎকালীন এসপি এস এম তানভীর আরাফাত। বক্তব্যে তিনি সরকারবিরোধীদের ‘তিনটি অপশন’ দেন।

তানভীর আরাফাত বলেন, ‘যদি সংবিধান না মানেন তাহলে আপনাদের জন্য তিনটি অপশন, ১. উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। ২. একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। ৩. আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান।’

তার এই বক্তব্য নিয়ে তখন সমালোচনার ঝড় উঠেছিল।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন