• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরাইলের বন্দুকধারীর সিরিজ হামলায় বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক    ৭ জুন ২০২৬, ০৯:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের কেন্দ্রে সিরিজ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং আরও পাঁচজন আহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির কারণে কোচাভ ইয়ারের প্রবেশদ্বারের কাছে বিভিন্ন জায়গায় বাসিন্দারা আটকে পড়েন। এই ঘটনায় দেশটির পুলিশ ইতিমধ্যে দুইজন সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করেছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ঘটনাস্থলে সেনা মোতায়েন করেছে। অন্যদিকে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড তুজুর ইতজাক সেটেলমেন্টের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

দেশটির জরুরি টিম নিশ্চিত করেছে যে কোচাভ ইয়ারের কাছে একটি গ্যাস স্টেশনে আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া তুজুর ইতজাকের কাছে এক ব্যক্তি এবং আরেক নারী আহত হয়েছেন।

তুজুর নাতানের কাছে বন্দুকধারীর গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩১ বছর বয়সী একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিজবুল্লাহর হামলায় নিহত দুই ইসরায়েলি সেনা
হিজবুল্লাহর হামলায় নিহত দুই ইসরায়েলি সেনা
সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের নজিরবিহীন হামলা
সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের নজিরবিহীন হামলা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গোলাগুলি, আহত অন্তত ১২
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গোলাগুলি, আহত অন্তত ১২