• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশুগঞ্জ উপজেলা পরিষদ

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

   ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ পি.এম.

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ তারুয়ার নিজ বাড়ি থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। আটক আওয়ামী লীগ নেত্রী জোসনা চৌধুরীকে আশুগঞ্জ থানার একটি বিষ্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ নেত্রী জোসনা চৌধুরী আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তিনি এ পদ থেকে অপসারিত হন। এরপর থেকে জোসনা চৌধুরী নিজ বাড়িতে অবস্থান করে একটি বিউটি পার্লার পরিচালনা করে আসছিলেন।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন