{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রথম বড় সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৩:৩১ পি.এম.
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিতে জড়ো হয়েছেন ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি: সংগৃহীত
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিতে জড়ো হয়েছেন ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শনিবার অনুষ্ঠিত হচ্ছে অনলাইনভিত্তিক যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বহুল আলোচিত বিক্ষোভ কর্মসূচি। বিভিন্ন জাতীয় ও শিক্ষাবিষয়ক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে জবাবদিহির দাবিতে আয়োজিত এ সমাবেশকে সংগঠনটির প্রথম বড় মাঠপর্যায়ের আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার সকাল থেকেই যন্তর মন্তর এলাকায় সিজেপি সমর্থক ও আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে থাকে। কর্মসূচি পালনের জন্য দিল্লি পুলিশ পূর্বানুমতি দিয়েছে। এ কারণে নির্ধারিত এলাকায় শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজনের সুযোগ পেয়েছে সংগঠনটি।

আন্দোলনের উদ্যোক্তা ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে ফিরে আসেন। বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে পৌঁছানোর পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন। সেখানে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জাতীয় পতাকা ও বই সঙ্গে আনার অনুরোধ করেন এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেন।

প্রথমদিকে আন্দোলনকারীদের একটি অংশ পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো হওয়ার পরিকল্পনা করলেও পরে সংগঠনের পক্ষ থেকে সবাইকে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এতে কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে যন্তর মন্তরই গুরুত্ব পায়।

সিজেপির দাবি, সাম্প্রতিক সময়ে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-যেমন নিট, সিবিএসই, সিইউইটি ও এসএসসি-নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করা হচ্ছে।

আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন পরিচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতামূলক আচরণের পরামর্শ দিয়েছেন তিনি। আন্দোলন সংশ্লিষ্ট কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হলে তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন।

বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, সীমান্ত প্রবেশপথ এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

দিল্লি পুলিশের কর্মকর্তাদের ভাষ্য, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে আসা সিজেপি এবার প্রথমবারের মতো বড় পরিসরে জনসমাবেশের আয়োজন করল। ফলে এই কর্মসূচি শুধু আন্দোলনকারীদের জন্য নয়, ভারতের শিক্ষা ও জনআন্দোলনের রাজনীতির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প