• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ বিএনপি সরকারকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী জিমেইল হ্যাক করে লাখ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 'গুপ্তলীগের গুপ্তমিছিল’ প্রতিহতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মধুপুরে বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৬:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে প্রাতঃভ্রমণে বের হয়ে বাসের ধাক্কায় অতুল চন্দ্র বিশ্বাস (৭০) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অতুল চন্দ্র বিশ্বাস জলছত্র কর্পোস খ্রিষ্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এলাকায় তিনি “টাইগার স্যার” নামেও পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও তিনি প্রাতঃভ্রমণে বের হন। এসময় তিনি আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। সকালে জলছত্র (পঁচিশ মাইল বাজার) থেকে ঢাকাগামী আলোকিত মধুপুর সার্ভিসের একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।  

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতুল চন্দ্র বিশ্বাসের মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/মো. লিটন সরকার/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন
বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন
কর্মস্থল তানোরে, বসবাস রাজশাহী শহরে
কর্মস্থল তানোরে, বসবাস রাজশাহী শহরে
চাটমোহরে ভেজাল দুধ কারবারীদের মারধরে মৃত্যু ১, আটক ১
চাটমোহরে ভেজাল দুধ কারবারীদের মারধরে মৃত্যু ১, আটক ১