• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০১:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দক্ষিণ কোরিয়া সফর শেষে বাংলাদেশে আসেন হাকান ফিদান। সফরকালে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

একই দিনে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।

সফরের শেষ দিন শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন হাকান ফিদান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী তুরস্ক। বিশেষ করে বাণিজ্য, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এ সফরে।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বিদ্যমান। তবে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে আঙ্কারা।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়া যাচ্ছেন
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়া যাচ্ছেন
ঢাকাকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে: ডিএমপি কমিশনার
ঢাকাকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে: ডিএমপি কমিশনার
আইন ভাঙলেন ডিএমপি কমিশনার
আইন ভাঙলেন ডিএমপি কমিশনার