• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার কেজি ৬০০ টাকায় ভাঙারিতে বিক্রি, চোর সচিবালয়কর্মী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী সরকার: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাদি হত্যা নিয়ে মমতার বিরুদ্ধে এফআইআর ডিএসসিসির ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭ চরম ঝুঁকিপূর্ণ বিএনপি সরকারের ১০০ দিনে শেখ রবিউল আলম কতটা সফল? কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম

৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়াকে গ্রেপ্তার করল বাহরাইন

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ২০ শিয়াকে গ্রেপ্তার করেছে বাহরাইনের নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন প্রভাবশালী আলেমও রয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে সাইয়্যিদ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক এবং শেখ মাহমুদ তাহেরিকে আটক করা হয়।

সর্বশেষ এই গ্রেপ্তারের ফলে মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ শিয়া ধর্মীয় ও সামাজিক নেতাকে আটক করা হয়েছে।

এদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক ব্যক্তিরা একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং আইআরজিসির সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রেখেছিলেন।

তবে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকার ২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিস্তৃত ধারাগুলো ব্যবহার করে শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য ও ভিন্নমত দমন করছে। তাদের মতে, এসব গ্রেপ্তার রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বাংলাদেশসহ ৮৬ দেশে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ ৮৬ দেশে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
চুক্তি ভেঙে গাজায় ৪০টি স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইসরায়েল
চুক্তি ভেঙে গাজায় ৪০টি স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইসরায়েল