• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসিনাকে ফিরে আসতে হবে ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য

   ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৫ পি.এম.

সিরাজগঞ্জ প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত। এখানে টুস করে হাসিনার ঢুকে পড়ার কোনো সম্ভাবনা নেই। এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরে আসতে হবে ট্রাইব্যুনালের আসামি হিসেবে হাজিরা দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ ও সুফল পায়নি। যার কারণে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, ভাতের জন্য লড়াই করতে হয়েছে, অধিকারের জন্য, বিদেশি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে লড়াই করতে হয়েছে।

শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন