• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কারাগার থেকে বাড়ি ফেরার পথে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

   ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৫ পি.এম.

 বগুড়া প্রতিনিধি 

উচ্চ আদালতে জামিন আদেশ পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অন্য আরেকটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন বগুড়া সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার বিকালে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি যাওয়ার পথে সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেফতারের পর স্বামী-স্ত্রী দু’জনেই বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন।

সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নেন মাহফুজা খানম লিপি। শুক্রবার বিকালে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন