• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা ৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০১:০২ পি.এম.
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘তাকে গতকাল রাতে ফোনে পাওয়া যায়নি। আগে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হতে হবে যে ঘটনাটি তার মাকে কেন্দ্র করেই কি না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত একটি আইন রয়েছে। যদি দেখা যায় আইনটি এখানে প্রযোজ্য, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি। তিনি বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষে সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত রোববার রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের পচনধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার
ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী