• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবীন হাশেমি

১শ’ দিনে ঢাকা হবে সবচেয়ে নিরাপদ শহর, দায়িত্ব আমাকে দিন

ভিওডি বাংলা ডেস্ক    ৩ জুন ২০২৬, ১০:২৭ এ.এম.
‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি। ছবি: সংগৃহীত

কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি ঢাকার দায়িত্ব পেলে ১০০ দিনের মধ্যে রাজধানীকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করার দাবি করেছেন।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে নবীন হাশেমি বলেন, “ঢাকার দায়িত্ব আমাকে দিন। মাত্র ১০০ দিনে ঢাকা হবে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর, ইনশাআল্লাহ। যদি আমি ব্যর্থ হই, তবে যে কোনো ধরনের শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি।”

নিবীন হাশেমির ফেসবুক পোস্ট।

তিনি আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। দায়িত্ব পেলে ১০০ দিনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জনগণের জন্য কার্যকরভাবে কীভাবে কাজ করতে হয়, তা দেখিয়ে দিতে চান।

নবীন হাশেমি বলেন, “১০০ দিনের দায়িত্ব পালন শেষে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আবার আমার ব্যবসায় ফিরে যাব, ইনশাআল্লাহ।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি উল্লেখ করেন, একজন দেশপ্রেমিক হিসেবে দেশের মানুষের জন্য ১০০ দিন বিনা বেতনে কাজ করতে চান। এ উদ্যোগে ব্যর্থ হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও তিনি পিছপা হবেন না বলেও মন্তব্য করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপপ্রচার চলছে: তাসনিম জারা
আমার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপপ্রচার চলছে: তাসনিম জারা
জিয়াউর রহমানের ২০ ঐতিহাসিক অবদান তুলে ধরলেন মাহদী আমিন
জিয়াউর রহমানের ২০ ঐতিহাসিক অবদান তুলে ধরলেন মাহদী আমিন
প্রধানমন্ত্রীর প্রশংসা করে যে আহ্বান জানালেন সারজিস আলম
প্রধানমন্ত্রীর প্রশংসা করে যে আহ্বান জানালেন সারজিস আলম