• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরমুজ খুললেও ইরানের নিষেধাজ্ঞা উঠবে না: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক    ৩ জুন ২০২৬, ০৩:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় চালু হলেও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না। নিষেধাজ্ঞা শিথিলের প্রধান শর্ত হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে হবে।

তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার আলোচনা চলছে। এতে লেবাননের প্রতিনিধিরা দক্ষিণাঞ্চলে হামলা ও দখলদারিত্ব বন্ধের বিষয়ে অগ্রগতি প্রত্যাশা করছেন।

এদিকে দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং হামলার পরিধি আরও বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অন্যদিকে, ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে তেহরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করবে না, প্রয়োজনে সরাসরি সংঘর্ষের পথেও যেতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর এসব বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী
দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
নতুন করে ইরানে হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র
নতুন করে ইরানে হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র