• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খলিলুর রহমানকে স্পিকারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ১২:৩৪ এ.এম.
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।

এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জন বাংলাদেশের কূটনৈতিক সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন, এ দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বপরিসরে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের ৪১তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে নির্বাচিত হলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ  নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ  নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসায় সৌদি হজমন্ত্রী
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসায় সৌদি হজমন্ত্রী