• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪ জুন দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

   ২ জুন ২০২৬, ১১:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী বৃহস্পতিবার (৪ জুন) দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, তিনি টেলিফোনে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কথা হয়েছে। তারা দুজনেই জানিয়েছেন, আগামী ৪ জুন সকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছেন ড. খলিলুর রহমান।

তিনি বলেন, তার এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যা একটি অসাধারণ অর্জন। বাংলাদেশ গর্বিত।

ড. খলিলুর রহমানের এই অর্জনে সংশ্লিষ্টরা আবারও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন।

আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন
আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
তিন আলোচিত ঘটনায় কৃতিত্ব, ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার
তিন আলোচিত ঘটনায় কৃতিত্ব, ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার