টপ নিউজ
দুই দিনে পাওয়া যাবে আমেরিকার ভিসা
নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৬, ০৭:৩৯ পি.এম.

ছবি: সংগৃহীত
সোমবার (১ জুন) থেকে অভিবাসীদের জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার (৩১ মে) এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।
এক বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অভিবাসী ভিসার বিভিন্ন শ্রেণি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজ’ দেখার পরামর্শ দিয়েছে দূতাবাস।
(ভিওডি বাংলা/আরআর/বিন্দু)







