• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফের বাড়ল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু

কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক    ১ জুন ২০২৬, ০১:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের দখলে রাখে দলটি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠায় আরসিবি। তবে শুরু থেকেই চাপে পড়ে গুজরাট। দলীয় ২২ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে আউট হন শুবমান গিল। ৮ বলে ১০ রান করেন তিনি। পরের ওভারেই ভুবনেশ্বর কুমারের শিকার হন সাই সুদর্শন। মাত্র ২৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে গুজরাট।

এরপর জস বাটলার ও নিশান্ত সিঁধু ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে গুজরাট। বাটলার ২৩ বলে ১৯ এবং নিশান্ত ১৮ বলে ২০ রান করে বিদায় নেন।

মধ্যক্রমে দলের হাল ধরেন ওয়াশিংটন সুন্দর। এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। আরশাদ খান ৬ বলে ১৫ রান করলেও অন্য প্রান্তে সেভাবে কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন সুন্দর। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে গুজরাট।

আরসিবির হয়ে রাসিখ সালাম ৩টি উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজলউড শিকার করেন ২টি করে উইকেট। একটি উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় আরসিবি। ওপেনিং জুটিতে ৬২ রান যোগ করেন ভেঙ্কাটেশ আইয়ার ও বিরাট কোহলি। ভেঙ্কাটেশ ১৬ বলে ৩২ রান করে আউট হন। এরপর দ্রুত ফিরে যান দেবদূত পাড়িক্কালও। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৭০ রান তোলে বেঙ্গালুরু।

এক প্রান্তে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন কোহলি। অধিনায়ক রজত পতিদারের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন তিনি। পতিদার ১৩ বলে ১৫ রান করে আউট হলে কিছুটা চাপ তৈরি হয়। এরপর ক্রুনাল পান্ডিয়াকেও দ্রুত ফেরান রশিদ খান। তবে কোহলি ছিলেন অবিচল।

মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি। টিম ডেভিড ১৭ বলে ২৪ রানের কার্যকর ইনিংস খেলেন। পরে জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে জয়ের পথে এগিয়ে যান কোহলি।

ম্যাচের এক পর্যায়ে শুবমান গিলের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। টেলিভিশন পুনঃপ্রদর্শনে দেখা যায়, বল মাটিতে স্পর্শ করেছিল। শেষ পর্যন্ত কোহলির ব্যাট থেকেই আসে জয়সূচক ছক্কা। ১২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় আরসিবি।

কোহলি ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন। জিতেশ শর্মা ১৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

গুজরাটের হয়ে রশিদ খান ২টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা ও আরশাদ খান একটি করে উইকেট শিকার করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ
বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জানা গেল সূচি
বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জানা গেল সূচি
বিশ্বকাপে আম্পায়ার বাংলাদেশের জেসি
বিশ্বকাপে আম্পায়ার বাংলাদেশের জেসি