• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভয়াবহ হামলার ছক, টার্গেট দিল্লি-মুম্বাই হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু ‘জাতির ক্রান্তিকালে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’ নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড় টানা ছুটি শেষে অফিস খুলছে সোমবার জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এআই দিয়ে অবৈধ বাংলাদেশি খুঁজছেন শুভেন্দু অধিকারী

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো    ৩০ মে ২০২৬, ০২:৪৪ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী শীত মৌসুমের আগেই রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। রাজশাহী রেলওয়ে মাঠে ‘ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর মতো বড় আসর আয়োজনের মাধ্যমে রাজশাহী এবং বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) রাজশাহী রেলওয়ে মাঠে আয়োজিত ডা. এ বি এম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভূমিমন্ত্রী ডা. এ বি এম মিজানুর রহমান এর মহতি অবদানের কথা উল্লেখ করে বলেন, ডাক্তার মিজান করোনা মহামারীর সেই অত্যন্ত বিপজ্জনক এবং সংকটকালীন সময়ে মানুষের সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এই বিশিষ্ট সমাজকর্মীর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি ভবিষ্যতে সকল প্রকার আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ডাক্তার মিজানের আদর্শ অনুসরণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে এবং দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।

তিনি বলেন, রাজশাহী রেলওয়ে মাঠের বর্তমান অনুন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কয়েকটি বড় রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মাঠটিকে আরও সুন্দর এবং খেলার জন্য পুরোপুরি উপযোগী করে গড়ে তোলা হবে ।

এ সময় তিনি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের এই মাঠে এনে খেলার ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি এই ধরনের আয়োজনের সফলতার জন্য সব ধরনের আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি!
বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি!
নতুন শুরুর অপেক্ষায় জিকো
নতুন শুরুর অপেক্ষায় জিকো
ঈদে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা ফুটবল দল
ঈদে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা ফুটবল দল