• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক

লেবাননের বৃহত্তম শহর দখলে নিতে প্রস্তুত ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক    ৩১ মে ২০২৬, ০২:২৫ পি.এম.
ছবি : সংগৃহীত

ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণে লিতানি নদী অতিক্রম করে ক্রমাগত ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। তারা দেশটির প্রধান শহর নাবাতিয়েহকে ঘিরে ফেলার জন্য প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালের পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনারা লেবাননের এই অঞ্চলের এতো গভীরে প্রবেশ করলো।

লেবাননের উচ্চপদস্থ সামরিক সূত্রগুলো শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলুকে জানায়, ইসরায়েলি বাহিনী লিতানি নদী পার হয়ে দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। ইসরায়েল এই নদীকে তাদের ঘোষিত অনানুষ্ঠানিক বাফার জোনের সীমানা হিসেবে বিবেচনা করে আসছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহ’র উপকণ্ঠে অবস্থান করছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি যদি ইসরায়েল দখলে নেয়, তাহলে তা লেবাননে চলমান সংঘাতের ক্ষেত্রে একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হবে।

নাবাতিয়েহ শহরকে বহু লেবানিজ জনগণ প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচনা করেন, কারণ এটি অতীতে ইসরায়েলি হামলার সামনের সারিতে থাকা একটি এলাকা।

আল জাজিরার দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি ওবাইদা হিট্টো জানান, ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের বিমান হামলা আরও জোরদার করেছে এবং নাবাতিয়েহকে ঘিরে ফেলার মতো অবস্থানে এগোচ্ছে।

তার ভাষায়, ইসরায়েল ধাপে ধাপে শহরটি চারদিক থেকে ঘিরে ফেলতে চাইছে এবং হিজবুল্লাহর প্রতিরক্ষা লাইন ভেঙে অঞ্চলটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নাবাতিয়েহ’র কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, দক্ষিণাঞ্চলীয় জেবচিট গ্রামে আরেকটি ড্রোন হামলায় অন্তত একজন প্যারামেডিক নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হলেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপদে আছেন বলে জানানো হয়।

এ ছাড়া লেবাননের বিউফোর্ট দুর্গের আশপাশের এলাকাতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ১২শ শতকের এই ঐতিহাসিক দুর্গটি দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণের কৌশলগত অবস্থানে রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেককে ডিম-কাঁদা ছুঁড়ে হেনস্থা
মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেককে ডিম-কাঁদা ছুঁড়ে হেনস্থা
ভয়াবহ হামলার ছক, টার্গেট দিল্লি-মুম্বাই
ভয়াবহ হামলার ছক, টার্গেট দিল্লি-মুম্বাই
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি, জরুরি বৈঠকে ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি, জরুরি বৈঠকে ট্রাম্প