• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি মানুষের ভেতরের পশুত্বও কোরবানি করতে হবে: গোলাম পরওয়ার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, কাজ করছে একাধিক ইউনিট ঈদুল আজহার মূল বার্তা: আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা ও আনুগত্য ঈদের প্রধান জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা ঈদের দিনে দুশ্চিন্তা, বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ গণভবনের রাজকীয় ঈদ, এবার কারাগারেই করছে আ.লীগের ১৬১ ভিআইপি ঈদের দিনও চলবে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস

প্রধানমন্ত্রী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ মে ২০২৬, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৮ মে) নরেন্দ্র মোদির এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে ভারতীয় হাইকমিশন।

ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রীর উদ্দেশে মোদি বলেন, আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, ঈদুল আজহা বাংলাদেশের মতো ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। দেশজুড়ে লাখো মুসলমান অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে ঈদ উৎসব পালন করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের আদর্শ তুলে ধরে। এটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, সাংস্কৃতিক বন্ধন ও শান্তি-উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা লালন করে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় দুই দেশের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতা বৃদ্ধি করে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠাভবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

চিঠির শেষে বাংলাদেশের জনগণের অগ্রগতি ও উন্নতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না
খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী
খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী
জানা গেল আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর জানা গেল আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ