{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বৈঠক আয়োজনে প্রস্তুত শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মে ২০২৬, ১০:২৬ এ.এম.
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক সংলাপ আয়োজনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ চালিয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতেই আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে পরবর্তী বৈঠকের আয়োজন সম্ভব হবে। 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত মিলছে। উভয় পক্ষই সরাসরি সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহ দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান দুই দেশের মধ্যে যোগাযোগ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির বিষয়ে দুই দেশ অনেকটাই অগ্রসর হয়েছে। তিনি জানান, আলোচনায় হরমুজ প্রণালি পুনরায় সচল রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প