• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজউক কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করার নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৬:১৮ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের একটা টিম হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী  আহম্মদ সোহেল মনজুর। 

শনিবার (২৩ মে) রাজউক অডিটোরিয়ামে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রাজউক সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম। 

মতবিনিময় সভায় রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শোনেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। এ সময় রাজউক কর্মকর্তাদের কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। 

উল্লেখ্য, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং মূলত রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই উইং ভবন নির্মাণ, জমির ব্যবহার এবং নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। উন্নয়ন নিয়ন্ত্রণ উইং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন প্রদান; মাস্টার প্ল্যান ও ড্যাপ অনুযায়ী ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা; বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণ যাচাইকরণ; অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই উইং থেকে ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (ফার) তদারকি এবং নির্মাণ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেট প্রদান করা হয়।

ভিওডি বাংলা/সবুজ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১
ছবি: সংগৃহীত
ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা