ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টা ০৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এরাআগে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখননের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক-বাংলোতে বিশ্রাম নেবেন। পরে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
ভিওডি বাংলা/বিন্দু







