• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফ নজরুলের বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ

   ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩১ পি.এম.

আদালত প্রতিবেদক
অক্টোবরের মধ্যে ৩ থেকে ৪ টি মামলার রায়ের সম্ভবনা রয়েছে মঙ্গলবার দেয়া আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরুপ ধারণা তৈরি হবে। 

গোলাম মর্তূজা মজুমদার বলেন ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। কারো ধার ধারে না। আমরা কারো কথাও শুনব না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই-আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
৫৮ নিহতের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ