• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারাদেশে ৮ শতাধিক আয়নাঘর

   ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

সারাদেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেছেন, সারাদেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল। প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

প্রেস সেক্রেটারি বলেন, আয়নাঘর পরিদর্শন বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, যা দেখেছি তা অবর্ণনীয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ চালু হচ্ছে ইস্টার্ণ  রিফাইনারি
আজ চালু হচ্ছে ইস্টার্ণ রিফাইনারি
কোস্টগার্ডে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার
কোস্টগার্ডে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির