• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা ৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ

পানবরজে বজ্রপাত, দুই শ্রমিকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৯:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে বরিশালের গৌরনদীতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা।

এদিকে আহত গোপাল সরকারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গৌরনদী উপজেলার ভিমেরপাড় এলাকার একটি পানবরজে কাজ করছিলেন ওই তিনজন। দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে তারা বরজের পাশের একটি ছাউনীতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং একজন গুরুতর আহত হন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানান, বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের আগেই মৃত্যু হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, সুরতহাল শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু