• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসা হত্যার সংবাদ সম্মেলন বাতিল করেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০৮:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে সংবাদ সম্মেলন ডেকে তা বাতিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে বাতিল করার সুনির্দিষ্ট কারণ জানায়নি ডিএমপি।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এক বার্তায় সংবাদ সম্মেলন বাতিলের বিষয়টি জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টা ১৭ মিনিটে ডিএমপির পাঠানো বার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে রামিসা হত্যাকাণ্ড বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলাম।

পরে বিকেল ৫টা ৭ মিনিটে আরেকটি বার্তায় ডিএমপি জানায়, অনিবার্য কারণবশত ‘পল্লবীতে রামিসা হত্যাকাণ্ড’ সম্পর্কিত ব্রিফিং বাতিল করা হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোশারফ হোসেন মেহেদী। ছবি: ভিওডি বাংলা
৯৯৯-এ ফোন পেয়ে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ডিএমপি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী