• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন: রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো    ২০ মে ২০২৬, ০৯:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা–২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে যথাযথভাবে কোরবানির বর্জ্য অপসারণের প্রত্যয় ব্যক্ত করেন ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাররা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা অব্যাহত রেখেছি। আসন্ন কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঈদের পরদিনই রাজশাহী মহানগরবাসীকে আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। ঈদের দিবাগত রাতের মধ্যেই সকল বর্জ্য অপসারণ করা হবে।”

রাসিক প্রশাসক আরও বলেন, প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ এবং বর্জ্য অপসারণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে। কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহীকে শুধু দেশে নয়, সারা বিশ্বে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত করতে চান। এ কাজে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভায় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন (পরাগ)। সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। এছাড়া সভায় ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়