• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুবদল নেতার অবৈধ ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

শরীয়তপুর প্রতিনিধি    ৬ জুলাই ২০২৬, ১২:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত যুবদল নেতার একটি ক্লাব উচ্ছেদ করেছে সদর উপজেলা প্রশাসন। একই সঙ্গে ক্লাবটি ভেঙে উদ্ধার করা টিন, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাতে শহরের দুবাই প্লাজার সামনে সরকারি জমিতে নির্মিত পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর ক্লাবের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহির নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন জানায়, কয়েকদিন আগে রাতের আঁধারে সরকারি জমি দখল করে ক্লাবটি নির্মাণ করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গত ৩০ জুনের মধ্যে স্বেচ্ছায় স্থাপনাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যেও স্থাপনাটি অপসারণ না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। নির্দেশ দেওয়ার পরও তা অপসারণ না করায় আইন অনুযায়ী উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিচারের রায়ে মুছে যাবে জুলাইয়ের রক্তের দাগ: শ্রম প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
রিকশাচালককে পিটিয়ে ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
ছবি: সংগৃহীত
ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার