• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সর্বশেষ ১০ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৭ বারই সোনার দাম কমানো হয়েছে। এর মধ্যে টানা তিন দফায় মোট কমেছে ৮ হাজার ৭৪৮ টাকা।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করে। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এর আগে গত ১৬ মে সোনার দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে।

অন্যদিকে, সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী
১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী
টানা পতনের পর হঠাৎ স্বর্ণের দামে ঊর্ধ্বগতি
টানা পতনের পর হঠাৎ স্বর্ণের দামে ঊর্ধ্বগতি
ঈদের আগে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
ঈদের আগে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা