• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজারে এলো নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৬:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছেড়েছে সরকার। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট ইস্যু করা হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট সরবরাহ করা হবে।

মঙ্গলবার (১৯ মে) থেকে বাজারে প্রচলন হয়েছে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত এ নোট।

এ বিষয়ে মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের এ ৫ টাকার নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির আকার ১১৭ মিলিমিটার×৬০ মিলিমিটার। এর সম্মুখভাগের বাঁ পাশে ঢাকার তারা মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। নোটের পেছনে মুদ্রিত হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ সংযোজন করা হয়েছে। এছাড়া নোটটির বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকেই দেখা যায়। নোটের সম্মুখভাগের নিচের গ্লিউইশ প্যাটার্নের উপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ লেখা মুদ্রিত রয়েছে।

হালকা গোলাপি রঙের আধিক্য থাকা নতুন এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকার ‘স্পেসিমেন’ নোটও ছাপানো হয়েছে। বিনিময়যোগ্য নয় এমন এ নমুনা নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজারে আসছে ৩ ধরনের নতুন নোট
বাজারে আসছে ৩ ধরনের নতুন নোট
বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
জ্বালানি খাতের নিরাপত্তা বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
দেশে আবার বাড়লো ফার্নেস অয়েলের দাম
দেশে আবার বাড়লো ফার্নেস অয়েলের দাম