• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৪:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যার মধ্যে এসব অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড় হতে পারে। অত্র অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

বুধবার (২০ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে জানানো হয়- সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় কমতে পারে ভ্যাপসা গরমের তীব্রতা
ঢাকায় কমতে পারে ভ্যাপসা গরমের তীব্রতা
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা