• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৯:৫৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের কয়েকটি জেলায় আজ দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার (২০ মে) সকাল ৭টা ১০ মিনিটে আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানায়, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুধু উত্তর-পূর্বাঞ্চলই নয়, দেশের আরও কয়েকটি বিভাগে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। মঙ্গলবার রাতে প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং স্থানীয়ভাবে তৈরি নিম্নচাপ পরিস্থিতির কারণে এই ধরনের ঝড়ো আবহাওয়া সৃষ্টি হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ঢাকায় ঝুম বৃষ্টি, দুর্ভোগে অফিসগামী মানুষ
ঢাকায় ঝুম বৃষ্টি, দুর্ভোগে অফিসগামী মানুষ
ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা